বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে চবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ফ্যাসিস্টের দোসর বিচারপতিদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্ত দাগ এখনো শুকায়নি। অথচ গতকাল হাইকোর্টে খুনি ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবীকে স্লোগান দিতে দেখা যায়। তাদের এই স্পর্ধা আমাদের আশ্চর্য করে। খুনি হাসিনার দোসর বিচারপতিদের ইন্ধনে ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন করা হচ্ছে। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে এটা মেনে নিতে পারি না। অবিলম্বে খুনির দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।"

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, "অভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও জুলাই-আগস্ট গণহত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি। অথচ ফ্যাসিস্টদের পুরোদমে পুনর্বাসন চলছে। যাদের ছত্রছায়ায় এসব চলছে তাদেরও বিচার করতে হবে। সাথে দ্রুত ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।"

এসময় শিক্ষার্থীদের হাতে "আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগ চাই", "যাদের রক্তে ঘুমাও তুমি, তাদের খুনি মুক্ত কেন?" প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ