বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ঝিনাইদহে কলেজছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহ (মহেশপুর) প্রতিনিধি

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

এ বিষয়ে মৃতের ভাই আলামিন বলেন, জান্নাতুল ফেরদৌস এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ফেল করেছে। এটা শোনার সাথে সাথে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে আমরা জানালা ভেঙে উদ্ধার করি। স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাগলাকানাই  ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, বাসা থেকে ফোন এলো জান্নাতুল আত্মহত্যা করেছে। কি জন্য আত্মহত্যা করেছে জানাতে চাইলে তিনি বলেন, মূলত পরীক্ষায় ফেল করার কারণেই সে আত্মহত্যা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সে পরীক্ষায় ফেল হওয়ার কারণে আত্মহত্যা করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ