মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বন্যার্তদের পাশে বিআরএফ ইয়ুথ ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন।

বিআরএফ ইয়ুথ ক্লাব রবিবার (১৩ অক্টোবর) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্যাপীড়িত মানুষদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে।

ক্লাবের ভলেন্টিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, "দক্ষিণাঞ্চলের বন্যা নিয়ে মিডিয়ায় অনেক আলোচনা হলেও উত্তরাঞ্চলের বন্যা নিয়ে তেমন কথা নাই। আলোচনার ট্রেন্ডিংয়ে না থাকায় মানুষগুলো তেমন হেল্প পাচ্ছে না। তাই, আমরা বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শেরপুরের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছি।"

মুফতি আবু জোবায়ের জানান, "আমরা শেরপুরের বন্যার্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করছি। স্থানীয় ভলোন্টিয়ারদের সহায়তায় একদম নিডি পার্সনদের বাড়ি বাড়ি গিয়ে খামে করে টাকা প্রদান করছি। যাদের অবস্থা খুব বেশি খারাপ, তাদেরকে বাড়ি পুনর্নিমার্ণের পুরো ব্যবস্থা করে দেওয়া চেষ্টা করতেছি। যেমন: ঝিনাইগাতী উপজেলার নলকূড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোঃ মিন্নত আলী মোয়াজ্জেম সাহেবের বাড়ি একদম ভেঙে গেছে। টিনের নতুন বাড়ি তৈরিসহ পুরো পুনর্বাসনের দায়িত্ব আমরা নিয়েছি।"

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব নামক সামাজিক সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নওগাঁ, জামালপুর সহ বিভিন্ন অঞ্চলে পাঠচক্র, রক্তদান, থ্যালাসেমিয়া, বৃক্ষরোপণ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ