রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

মিয়ানমারে যাচ্ছেন ১২৩ বিজিপি-সেনা, ফিরছেন ৮৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্য সে দেশে ফেরত যাবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে নিয়ে আসা হয় ১২৩ মিয়ানমার বিজিপি-সেনা সদস্যদের। আর ফেরত আসা বাংলাদেশিদের জন্য পৌঁছানোর অপেক্ষা করা হচ্ছে। এদের নামিয়ে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে জাহাজ আবার রওয়ানা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গনি ওসমানী জানান, মিয়ানমারে কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে বাংলাদেশে ফিরছেন। একইসঙ্গে ১২৩ জন মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। এরমধ্যে আটজন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অতীতের মতো এ বিষয়গুলোর প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। আন্তঃবিভাগীয় সমন্বয়ে জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমার কর্তৃপক্ষ করেছে। একইরকম প্রক্রিয়া এর আগেও কয়েক দফা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ