বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সিংড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. জাকারিয়া মাসুদ , (নাটোর) প্রতিনিধি:

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরের সিংড়ায় গণসমাবেশ করেছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা।

শনিবার (২১ সেপ্টেম্বর)  বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিংড়া পৌর শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতি জাকারিয়া মাসউদ,  উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল মান্নান কাসেমী, সেক্রেটারি মুফতি নাজমুল কারীম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারী শাহ মোস্তফা ওয়ালী উল্লাহ (সেলিম) ও ইসলামী যুব আন্দোলনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ