রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী

লামায় ইসলামী আন্দোলনের ওলামা মাশায়েখ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
লামায় ইসলামী আন্দোলনের ওলামা মাশায়েখ সম্মেলন

এম. মিজানুর রহমান, বান্দরবান :

মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লামা উপজেলা শাখার উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় সদস্য ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ সেপ্টেম্বর'২৪) লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজে দুপুর ২ টা থেকে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাও. মুফতি শওকতুল ইসলাম, আজিজ নগর ইউনিয়ন শাখার সভাপতি মাও. মুফতি তাওহিদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা শাখার ছদর মাও. ছরওয়ার আলম কুতুবী ও আলীকদম উপজেলা জামে মসজিদের খতিব মাও. আইয়ুব খান প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লামা উপজেলা শাখার সভাপতি মাও. মো. বিন বাশারের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনা করেন সেক্রেটারি মাও. শফিউল আজিম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ