শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মো: মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে মো: সাইমান (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারী (২৭)।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় শুক্রবার সকাল ৬টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস সামনে একটা ট্রাক থেমে থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় পেছনে দ্রুত গতিতে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে দুমড়ে-মুচড়ে পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও শিশুসহ চারজন নিহত হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ সময় মাইক্রোবাসে থাকা মামুনের স্ত্রীসহ আরো কয়েকজন আহত হন।

তারা আরো জানায়, খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মামুনের ভাই মো: হানিফ জানান, মামুন ঢাকায় একটি হাসপাতালে চাকরি করেন। তিনি বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দু’দিন আগে ফেনীতে আসেন। সকালে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ওসি রইস উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে হাসপাতালে ও গাড়িগুলো ফাঁড়িতে আনা হয়েছে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ