শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দারুলহুদা মডেল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিবৃন্দ

আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে  ৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দারুলহুদা মডেল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সহকারী শিক্ষক মুফতি দীনার আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠান প্রধান মুফতি দীদার মাহদী।

রবিবার (১১ আগস্ট) শরীয়তপুর জেলাধীন গোসাইরহাট থানার অন্তর্গত কোদালপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুলহুদা মডেল মাদরাসার মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে পনেরশো বৃক্ষ বিতরণ করা হয়। প্রত্যেককে আম, মালটা ও লেবুর তিনটি করে চারা দেয়া হয়।

অনুষ্ঠানে এ কে এম মেহেদী হাসান,  কাজী কামরুজ্জামান ও ইমাম হোসাইন বক্তব্য রাখেন। বক্তারা বৃক্ষ রোপণের গুরুত্ব ও তাৎপর্য কোরআন-সুন্নাহর আলোকে বলিষ্ঠ কন্ঠে আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে মাদরাসার সহকারী শিক্ষকবৃন্দ, মাদ্রাসা-ই-দারুলহুদা কাকৈসারের পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দারুলহুদা মডেল মাদরাসা আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাসের মাধ্যমে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি হিফজ বিভাগের কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে অব্যাহত রেখেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ