শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয় দোকানি আবুল কালাম আজাদ জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।

তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ