সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দুদিনের সফরে উত্তরবঙ্গে আল্লামা মাহমুদুল হাসান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দুদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

শনি ও রোববার (১১,১২ মে) তিনি সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের বিভিন্ন মাদরাসায় ইফতেহাহি দরস, দরসে বুখারী, মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে বিভিন্ন মারকাযে ইসলাহি বয়ান করবেন। 

তালিম তারবিয়াতের মান উন্নয়ন বিষয়ে পঞ্চগড় জেলার বেফাক শাখার উদ্যোগে যতনপুকুরী জামিয়া কারীমিয়া কেরাতুল কুরআন মাদরাসা ধাক্কামারায় আলোচনা সভায় যোগ দেবেন তিনি।

এছাড়াও এ সফরে তিনি জামিয়া টেক্সাইল সৈয়দপুর, পঞ্চগড়ের দারুল উলুম মদীনাতুল ইসলাম মাদরাসা, মহিউস সুন্নাহ জামিয়াতুল ফুলাফাইর রাশিদীন, জামিয়া ইবরাহিমিয়া গোয়ালপাড়া, জামিয়া ইয়াহইয়াউল উলুম বালিয়াডাঙ্গী, জামিয়া তাজুল উলুম বীরগঞ্জ, সাতগড়া মাদরাসা রংপুর, শ্যামপুর দারুল হুদা কওমি মাদরাসা, সনোতষপুর বদরগঞ্জ মাদরাসা, জামিয়া আরাবিয়া সৈয়দপুরে বয়ান করবেন বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ