শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধিতে খুবিতে গণ-ইফতার কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি 

রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ এ গণ-ইফতারের আয়োজন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন।

এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।

গণ-ইফতারির অন্যতম আয়োজক সাইফুল্লাহ খালিদ বলেন, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি। এতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ