শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

খাগড়াছড়িতে এতিমখানার ছাত্রদের সাথে পুলিশ সুপারের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।

মঙ্গলবার (১২ মার্চ ) খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুর দারুল উলুম তা'লীমুল ইসলাম মাদরাসা ও এতিমখানায় খাগড়াছড়ি  জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  উদ্যোগে  মাদরাসার এতিম ছাত্রদের জন্য  
এ ইফতারের আয়োজন করেন।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পূর্বের মতই এ প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করবো। 

তিনি মাদরাসার সকল এতিম ছাত্রদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি ছাত্রদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে মাদরাসা কমিটির সদস্য ও শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন।

পরে  তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া -মুনাজাতে  অংশগ্রহণ করেন। এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মকসুদুল করিমসহ এতিমখানার শিক্ষক এ  শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ