বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

রমজানে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম ৯টা থেকে সাড়ে ৩টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৭ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো চিঠিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।

তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ