বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

পরীক্ষা দিতে যাওয়া হলো না নাফিজের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক পরীক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম শাহারিয়ার নাফিজ (১৭)।

সে পালশা গ্রামের আব্দুল ওহায়েদের ছেলে। আহত মাহফুজ (১৭) একই এলাকার নান্টুর ছেলে। হতাহতরা পালসা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আজ ভূগোল ও পরিবেশ পরীক্ষা ছিল।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাফিজ ও তার বন্ধু মাহফুজ দুজনই একটি মোটরসাইকেলযোগে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে আনুলিয়া স্কুল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় নাফিজ তার দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে।

একপর্যায়ে রাস্তার পাশে ইটের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রাকের চাকার ভেতরে ডুকে যায় নাফিজ। আর মাহফুজ পড়ে রাস্তার পাশে। এতে ঘটনাস্থলেই নাফিজ মারা যায়। মাহফুজ গুরুতর আহত হয়। পরে মাহফুজকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে পালসা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুব্রত কুমার বলেন, ছেলেটির এই অপমৃত্যুতে ভীষণভাবে আমরা মর্মাহত হয়েছি। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে। নাফিজ খুবই ভদ্র একটি ছেলে ছিল। আহত মাহফুজের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি আমরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাআমা/

 

 

 

 

 

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ