শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

দুর্গাপুরে ট্রাকের চাকার নিচে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : 

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে৷

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোর সাথে ধাক্কা লেগে চলন্ত লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে এতে গুরুতর আহত হন শাকিল।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  জহিরুল ইসলাম জানান,লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যকম প্রক্রিয়াধীন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ