শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার ২০২৩ ইংরেজি শিক্ষাবর্ষের ১৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ  আজিজি ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কাজী সলিমুল্লাহ।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকী উদ্বোধনী বক্তৃতায় মাদরাসার সার্বিক বিষয় তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আলী বলেন, বর্তমানে মাদরাসা সমূহে নুরানি শিক্ষা আধুনিকায়ন করায় ছাত্র-ছাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি সহ আধুনিক শিক্ষা পাচ্ছেন। এ কারণে অধিকাংশ জনগণ মাদরাসার প্রতি ধাবিত হচ্ছেন, এটাই সত্য।

বিশেষ অতিথি শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি যাচাই করে দেখেছি স্কুলের তুলনায় মাদরাসাতে ছুটির সংখ্যা কম। যার ফলে শিক্ষার্থীরা শিক্ষায় সময় বেশি দিতে পারছে;অভিভাবকরা মাদরাসার দিকে জুকছে। দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সুখ- শান্তি ,সমৃদ্ধি কামনা করে মাওলানা হারুনুর রশিদ আজিজীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ