শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মালবাহী ট্রেন লাইনচ্যুত: রেল যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরাঞ্চলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্রগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর হয়ে মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইন্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধার কাজ শুরু করে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ