শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাত মাসে কুরআনের হাফেজ হলেন তামিম আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আলী জুবায়ের খান
ময়মনসিংহ। 

মাত্র সাত মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে ময়মনসিংহের মো: তামিম আহমেদ। সে ময়মনসিংহের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুরআন নিকেতন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) মাদরাসার পরিচালক  হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী এ তথ্য জানান।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী বলেন, সাধারণত কুরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে আমাদের শিক্ষার্থী তামিম মাত্র সাত মাসে পুরো কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে।

আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্বীনি ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দেন।

তামিমের  বাবা মোহাম্মদ আসাদুল মিয়া জানান, তামিম খুবই অল্প সময়ে কুরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের কে ধন্যবাদ জানাই।

হাফেজ তামিম আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার শান্তিগন্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আসাদুল মিয়া এবং মায়ের নাম চুমকি আক্তার। সে ময়মনসিংহের কুরআন নিকেতন মাদরাসার শিক্ষার্থী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ