শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

খাগড়াছড়িতে ইউনানী মেডিকেল এসোসিয়েশনেসর সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি>

বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৬ফেব্রুয়ারি ) রাতে খাগড়াছড়ি পৌরসভার মহিলা কলেজ রোড সংলগ্ন এডু লাইফ আইসিটি ইন্সটিটিউট মিলনায়তনে মুহাম্মদ সায়েমের পবিত্র কুরআন  তেলাওয়াতের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হাকীম শাহ আলম ভূঁইয়া'র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ইউনানী মেডিকেল এসোসিয়েশন মহাসচিব অধ্যাপক হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী বলেন, চিকিৎসা বিজ্ঞানের এই যুগে ইউনানী চিকিৎসা মানুষের  মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

চিকিৎসার সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে ২৭ টি ইউনানী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ইউনানী চিকিৎসা পার্বত্য চট্টগ্রামের জনগণ কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল হাকীমদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব হাকীম রুহুল আমিন, হাকীম মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, হাকীম রবিউল হোসেন,হাকীম আমির হোসেন রোজেল, মুহাম্মদ কাউসার, মেহেরুন্নেসা, সৈয়দ একরামুল হক প্রমুখ।

 
সভা শেষে হাকীম মাওলানা সাব্বির মাহমুদ রশিদী কে আহ্বায়ক ও হাকীম আমির হোসেন রোজেল সদস্য সচিব করে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ