শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

খুলনায় ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি 

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের দৌলতপুর থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারী) সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় নগরীর দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী আলফাত হোসেন লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এ কার্যক্রম।

দৌলতপুর থানা শাখায় দাওয়াতিপক্ষ ২৪ এর উদ্বোধন করেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা  কমিটির সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা ওহিদুজ্জামান,মোঃ বশির আহমাদ,আলহাজ্ব কাউসার হোসেন, যুব আন্দোলনের আমজাদ হোসেন, শফিকুল ইসলাম,শ্রমিক আন্দোলনের শিমুল ব্যাপারী, ছাত্র আন্দোলনের রকিবুল হাসান,শাহরিয়ার তাজ প্রমুখ।

নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে দৌলতপুর এলাকায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দান করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ