বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ফাতেমা খাতুন (৮৫) নামে বৃদ্ধা মাকে পরিবারের বোঝা মনে করে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতিমা আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

আদেশে উল্লেখ করা হয় যে, আসামিদের দি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার রেহাইশুরিবের গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডলের ছেলে আব্দুস সামাদ (৬৫) ও আব্দুস সামাদের স্ত্রী রশিদা খাতুন (৬০)।

সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এপিপি শামসুল আলম জানান, আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধা মা ফাতেমা খাতুন একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন বৃদ্ধা মা। পরদিন ভোরে ওই কক্ষে ফাতেমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার ও ছুরি জব্দ করে পুলিশ। পর দিন নিহতের ছোট ছেলে আব্দুর রহিম কাজিপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ