শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

উত্তরায় তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশসেরা আলেমদের আগমনে উত্তরায় বসতে যাচ্ছে তারার মেলা। আগামী ২৫ শে জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে রাজধানী ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা বাইতুল মুমিন মাদরাসার  তিন দিনব্যাপী ঐতিহাসিক ১৬ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।  যেখানে দেশসেরা আলেমদের ওয়ায়েজ হিসেবে আমন্ত্রন করা হয়েছে।

দক্ষিণ আজমপুর, জামতলা ইদগাহ মাঠে (রেল লাইন সংলগ্ন ৪ নং সেক্টর, উত্তরা, ঢাকা) তিন দিনের এ আয়োজনে তত্বাবধান করবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামিক স্কলার মুফতি নেয়ামতুল্লাহ আমিন। আগামী ২৫ ই জানুয়ারি ২০২৪ ইং থেকে শুরু হওয়া মাহফিলে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, আল্লামা শফিকুল ইসলাম, কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি,  মুফতি রেজাউল করিম আবরার, ইমরান হুসাইন কাসেমী, নূর হুসাইন নূরানি প্রমুখ। শেষ দিন২৭ শে জানুয়ারি আলোচনা করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব ও মুফতি আলী হাসান উসামা।

তাফসীর মাহফিল উপলক্ষে ইতোমধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে।  মাদরাসার বর্তমান ও সাবেক ছাত্রদের অনুভূতিও প্রকাশ করার মতো।প্রতিষ্ঠানের ভবনে শোভা পাচ্ছে  রঙিন অলোকসজ্জা ও দেয়াল রাইটিং। চলছে স্টেজ ও পেন্ডেল তৈরির কাজ।

জানা গেছে, ইতোমধ্যে প্রায় আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মাহফিলের দিন মাদরাসার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। মহিলাদের জন্য করা হবে আলাদা স্পেন্ডেল। প্রশাসনিক অনুমতি নিয়ে জামেলা কেটে যাওয়ায় সুন্দর আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের অনেক ছাত্ররা দেশে ও দেশের বাইরেও বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানে সেবা করে যাচ্ছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ