বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ফরিদপুর-০১ আসনে মনোনয়ন যাচাই  প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি>>

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০১ আসনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। 

আজ রোববার সকাল ১০ টায় ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার , পুলিশ সুপার জনাব মো. শাহজাহান, আসন সমুহের প্রার্থী ও তাদের  প্রস্তাব কারীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে বিএনএম প্রার্থী জনাব শাহ্ মো. আবু জাফরের প্রার্থীতা স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক ও জনাব আরিফুর রহমান দোলন এর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন। তবে আগামী ০৫ ডিসেম্বর  তারিখে তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। 

বাকি সকলের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ