সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। আইয়ূরপুর ইউনিয়নের চরছয়ানী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), ছেলে মাহিন (১৪), মহিন (৭)। এ সময় ৭ মাস বয়সী শিশুকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেকি আক্তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচালিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ির জেকি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এ সময় আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের মরদেহ এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের মরদেহ দেখতে পায়।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ