বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

উলুমুল হাদিসসহ ‘জামিয়া মারকাযুস সুন্নাহ’র সকল বিভাগে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরআন ও সুন্নাহর আলোকে ইলমে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মারকাযুস সুন্নাহে নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বেফাক ও মাদানী নেসাবের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু সালেহ মুহাম্মাদুল্লাহ জানান, এখানে প্রথম বর্ষ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ চালু রয়েছে। পাশাপাশি এক বছর মেয়াদী উলুমুল হাদিস বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

এ ছাড়া ইসলামিক স্কুল, আধুনিক নুরানী ও নাজেরা বিভাগ এবং জেনারেল সাবজেক্ট সমন্বিত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ চালু রয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি আবু সালেহ আরও বলেন, প্রজন্মকে কোরআন-সুন্নাহের আলোকে আদর্শরূপে গড়ে তুলতেই আমাদের এই ভিন্নধর্মী উদ্যোগ।

জামিয়া মারকাযুস সুন্নাহ ইতোমধ্যে বেফাক পরীক্ষায় ২য় স্থান অর্জনসহ অসংখ্য মেধা তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের মাধ্যমে গৌরবময় সাফল্য অর্জন করেছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি শাখা রয়েছে। মিরপুর ব্রাঞ্চ (১০/৬, পল্লবী, মিরপুর-১২, ঢাকা) এবং বিরুলিয়া ব্রাঞ্চ (কাকাব, বিরুলিয়া, সাভার, ঢাকা)।

অনাবাসিক ছাত্রদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধাও রয়েছে বলে জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৯৩৪৮৮২৬৯৯, ০১৮৯৮২০৫৫৫৫।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ