রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

মাদরাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদরাসায় যাওয়ার সময় হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে বালু বোঝাই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাক আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে জমা দেন। কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ