রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ট্রাকে বালি তোলার সময় চাপা পড়ে নিহত ৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া বালুর চাতাল থেকে ট্রাকে বালু তোলার সময় বালুর স্তূপ ভেঙে চাপা পড়ে ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ(৫৫), বেকুর ড্রাইভার মারুফ শেখ(২০) ও ট্রাকের ড্রাইভার মোঃ রিমন আলী(২৭)।

স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল।

ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপ থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাকচালক নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.রেজাউল করিম এ দুর্ঘটনা ও ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বালুর চাতালে কাজ করার সময় বালুচাপায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ