রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিবিপ্রধান হারুনের বাড়িতে খাবার খেলেন দুই মন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন দুই মন্ত্রী।

বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিবিপ্রধানের আমন্ত্রণে উপজেলার হোসেনপুরে তার গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

ডিবিপ্রধান হারুন অর রশিদ তার ফেসবুক পেজে লেখেন, আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন।

তিনি আরও লেখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছুসময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

এসময় সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ