মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান পুরোনো ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার এপস্টেইন ফাইলে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা দেখে ফেললাম বেসরকারি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল

উড়ালসড়কে সাধারণ যাত্রীদের জন্য বিআরটিসির ৭৯ বাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৭৯টি বাস পরিচালনা করবে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে বাসগুলো চলাচল করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

রোববার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান। তাজুল ইসলাম বলেন, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাজুল ইসলাম।

শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) উদ্বোধন করেন। এরপর শুধু তার গাড়িবহর এ উড়ালসড়ক দিয়ে চলাচল করে। গণ পরিবহন ও অন্যান্য ভারী যানবাহনের জন্য রোববার ভোড় ৬টা থেকে উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি।

প্রথমদিন এখন পর্যন্ত ১১ হাজার যানবাহন এ পথ দিয়ে চলাচল করেছে। তবে গণ পরিবহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়েনি। কারণ হিসেবে চালকরা বলছেন, যাত্রী সংকট ও বনানী-মহাখালীর নামার স্থান ঠিক না থাকায় উড়ালসড়কে উঠছেন না তারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ