শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার দূষিত বাতাস নির্মল করতে বর্তমান সরকার ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সরকারের গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) এলাকায় প্রতি বছরে ৬০ হাজার গাছ লাগানো হবে বলেও জানান তিনি।

‎শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মাচারী টাওয়ারে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান তিনি।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরের বাতাস সীসা থেকে মুক্ত করতে গাছ লাগাতে হবে বেশি করে।

‎এ সময় শহরের গাছপালা কমে যাওয়ার জন্য বিগত সরকারকে দায়ী করেন তিনি।

‎আবদুস সালাম বলেন, একসময় ঢাকা শহর গাছপালায় পরিপূর্ণ ছিল, এখন তা কংক্রিটের শহরে রূপান্তরিত হয়েছে। এটি হয়েছে পূর্ববর্তী সরকারের গাফিলতির জন্য।

‎ঢাকাকে সবুজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টসহ সবাইকে নিয়ে বৈঠক করেন বলেও জানান তিনি।

‎আবদুস সালাম বলেন, কীভাবে জনজীবন সহজ করা যায় তারেক রহমান সেই চেষ্টা করছেন, কিন্তু বিরোধী দল বারবার তাতে বাধা দিচ্ছে। কোনো সরকার এত অল্প সময়ে এত কাজ করেনি।

‎তিনি আরো বলেন, আমরা আসার পরে মশা নিধনের চেষ্টা করেছি। ঢাকা শহরে রাতে যেন লাইট জ্বলে, সেই চেষ্টা করছি।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, যদি জনসচেতনতা না আসে তাহলে ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব না। জনগণ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০/৫০।

‎এ সময় মশা প্রতিরোধে যেখানে সেখানে আবর্জনা না ফেলা, পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত এলাকাবাসীদের পক্ষ থেকে ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম। সৃজনী বাংলাদেশের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে মো. নূরুন্নবী ও মো. আল আমিন উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ