বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের ছেলে।

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করব। ঢাকা জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা কামনা করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।<