রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শহীদ মিনারে আবারও প্রাথমিক শিক্ষকদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দশম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সোমবার (১০ নভেম্বর) আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

জানা গেছে, শিক্ষকদের দাবি নিয়ে আজ বিকেলে সচিবালয়ে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন যে, প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না।

এদিকে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে যুক্ত নেতারা গত শনিবার শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন।

এর আগে গতকাল (রোববার) অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি, যার ফলস্বরূপ কর্মবিরতি স্থগিত করা হলেও পরে তা আবার শুরু করার ঘোষণা দেওয়া হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ