রাজধানীর উত্তরখানের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’ এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে উলামায়ে কেরাম তাঁদের নতুন নেতৃত্ব বেছে নেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী ও কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।
উপস্থিত উলামায়ে কেরাম বলেন, ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু à