রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সমকামিতার প্রচারণা ও শিক্ষক হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম,

এলজিবিটি এক্টিভিস্ট কর্তৃক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকী ও সমকামিতা প্রচারণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সার্বভৌমত্ব ও মূল্যবোধ সচেতন শিক্ষার্থী জোটের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দুপুর ১২ টায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর কামরুল হাসান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা বলেন, সমকামী এক্টিভিস্ট কর্তৃক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি প্রদান করায় আমরা উদ্বিগ্ন। সমাজে নিষিদ্ধ এলজিবিটিকিউ তথা সমকামিতার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো হচ্ছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

তারা দাবি জানান, রাষ্ট্রের পক্ষ থেকে যেনো নিজে বাদি হয়ে এমন হুমকিদাতা ট্রান্সজেন্ডার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ