রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ সমাবেশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বৃহত্তর মিরপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫-০৪-২০২৫) বাদ আসর এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সভা পরিচালনা করেন মাওলানা লোকমান মাযহারী ও গাজী ইয়াকুব।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আখতারুজ্জামান, মুফতি সাঈদ আহমদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনোয়ারউজ্জামান ঢাকুবী, মাওলানা এমদাদুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গাজায় বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।



বক্তারা গাজার নিরীহ জনগণের ওপর চালানো নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশ থেকে আগামীকাল বাদ আসর একই স্থান থেকে আবারো একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকেরা সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ