রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

শহীদ মিনারের দিকে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শহীদ মিনারে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সেখানে বক্তব্য দেবেন প্লাটফর্মটির নেতারা। রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় তারা শহীদ মিনারের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেন। 

এর আগে বেলা ১১টায় জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে জমায়েত হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 

এ সময় তারা-‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’; ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লী না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আমরা মার্চ নিয়ে শহীদ মিনারের দিকে যাব। আমরা কারো গায়ে হাত দেব না। কেউ আমাদের গায়ে হাত তুলতে আসলে আমরা তাকে আঘাত না করে পুলিশে দেব। তাদের বিচার হওয়ার আগে পর্যন্ত আমরা থানায় অবস্থান করবো। আমরা জানতে চাই, আমাদের কেন আটকানো হলো? শহীদ মিনারে যদি শাহবাগের কসাই লাকী আক্তার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে থাকে আপনারা আমাদের আটকে রাখতে পারবেন না। আমরা যাবোই সেখানে। আমরা তাদের ৫ মিনিট সময় দিচ্ছি। এর মধ্য যদি তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালায় আমরাও ঘরে ফিরে যাব। 

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই৷

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ