রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ধর্ষকের শাস্তির দাবি ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১৪ মার্চ) নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যরা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, কোরআনের আইন বাস্তবায়ন হলে এ দেশে আর কোনো ধর্ষণ হবে না। ব্রিটিশদের আইন বাতিল করতে হবে। শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ