রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, তল্লাশি করে ভেতরে প্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় মসজিদে প্রবেশমুখে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরেও দাঁড়িয়ে আছেন প্রায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য। অবস্থান করতে দেখা গেছে বেশ কয়েকজন পোশাকধারী (ডিবি) পুলিশকেও। ভেতরে যারা কাঁধ ব্যাগ বা হাত ব্যাগ নিয়ে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।

মুসল্লিরা জানান, নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্যদের তল্লাশিকে আমরা স্বাগত জানাই। নাগরিক হিসেবে তাদের আমরা সহযোগিতা করছি। অনেক সময় নামাজের শেষে বিভিন্ন সংগঠনকে মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায়। সেই কারণে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গত সপ্তাহে একটি সংগঠন বিক্ষোভ করেছে। আজ যাতে না করতে পারে তার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। আজ আমরা সতর্ক রয়েছি।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ