রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর বারিধারায় ডিওএইসএসের ওই ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচতলায় রান্নাঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে। রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির পাঁচ তলার একটি বাইংহাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

বারিধারা ডিওএইসএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ