রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাওলানা নাজমুল হাসান কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।। মাওলানা নূর হোসাইন সবুজ ।।

আগামীদিনে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ'র বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার বৃহত্তর উত্তরা অঞ্চলের আলেমরা ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’ নামে নতুন এক কমিটি গঠন করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৯টায় উত্তরা ৬নং সেক্টর কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরার শীর্ষ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে বৃহত্তর উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি, মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। এছাড়া মুফতি মহিউদ্দিন মাসুমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা জাকির কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্য মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র যে কোন প্রতিকূলতায় ও কল্যাণে সবসময় ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আজকের বৈঠকে এটাকে সাংগঠনিক ভিত্তি দেওয়া হয়েছে। উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার ফলে হিজবুত তাওহীদ, কাদিয়ানী ও সাদীয়ানীদের বিরুদ্ধে এক ঘন্টার নোটিশে আমরা রাজপথে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করেছি। হেফাজতের ব্যানারে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আমরা চরম আত্মত্যাগ ও শ্রম দিয়েছি। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিবাদি হাসিনা সরকারের নিষ্ঠুর গণহত্যা ও নিপীড়নের পরও আমরা কোথাও পালিয়ে যাইনি। যে কোন অন্যায়, জুলুম এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাজপথে আমাদের সরব অংশগ্রহণ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সতর্ক করে বলেন, কমিটি বাণিজ্য করে কেউ কেউ উত্তরার উলামায়ে কেরামের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। ভাড়াটিয়া দিয়ে উত্তরার আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হলে ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ