রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করা ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।
রোববার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনটি দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু করে। এরপর দুপুর ১টার দিকে যমুনার সামনে অবস্থান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে- তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এ সময় তারা সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানান।

তাদের তিন দফা দাবি হলো

১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল।

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ