রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ায় রাজধানীর 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' এর সাবেক ছাত্র মুয়াজ বিন নুরের সনদ বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে দফতরে ইহতিমামে এক  বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

বৈঠকে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ'-এর গঠনতন্ত্র মোতাবেক অত্র জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দ-এর মাসলাক ও মাশরাব (পথ-মত ও নীতি-আদর্শ)-এর পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।

কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়ার পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-কে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের এ অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করত তাদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুখঃজনক। এরই পরিপ্রেক্ষিতে সকল আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জামিয়ার দফতরে ইহতিমাম হতে এ মর্মে ঘোষণা করা হচ্ছে যে, অত্র জামিয়া হতে উপরোক্ত পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-এর ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। অদ্য হতে ছাত্রত্বসহ কোনো ক্ষেত্রেই সে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' -এর পরিচয় দেয়ার নৈতিক অধিকার রাখে না।

উল্লেখ্য, মুয়াজ বিন নূর ২০১০ সালে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' থেকে তাকমিল জামাত সমাপ্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ