রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ৬ জন উদ্ধার, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

শুক্রবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির চারপাশ। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ