রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মারকাযুল লুগায় বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল লুগাতিল আরবিয়্যায় বিশ্ব আরবি ভাষা দিবস কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সেমিনার।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, বক্তৃতা, কুইজ কুইজ, সংবাদ পাঠ ও নাটক উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

আরবি ভাষা দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয়ের আলোচনায় শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘প্রযুক্তির ব্যবহার আরবি ভাষা শেখা ও শেখানোকে সহজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘটিয়ে যদি উপকৃত হওয়া যায়, তবে তা অবশ্যই ইতিবাচক। তবে আধুনিকতাকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে ঐতিহ্য ও শেকড়কেও শক্তভাবে আঁকড়ে রাখতে হবে।’

এক পরযায়ে সেমিনারে প্রাচীন ও আধুনিককালে রচিত আরবি ভাষা ও দেশাত্মবোধক বিভিন্ন কবিতা আবৃত্তি, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আরবিতে সংবাদ উপস্থাপন করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ