রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মুফতি সালমান আহমাদকে দেখতে হাসপাতালে আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সোমবার রাতে রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে যান বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, হবিগঞ্জ ইকরার প্রিন্সিপাল মাসউদুল কাদির, অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবসহ আলেমদের একটি প্রতিনিধি দল।

এসময় আলেমরা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করন।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ মেলেরিয়া রোগে আক্রান্ত। এ অবস্থায় তিনি কানেও কম শুনছেন এবং অন্যের সহায়তা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। চিকিৎসকরা মনে করছেন, অবস্থা খুবই গুরুতর। মেলেরিয়া রোগের ঔষধও এখানে এভেলেভেল না। তিনি রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে গত ৮ নভেম্বরে  মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত  হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ