রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশিবাজারে মসজিদ নির্মাণের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বকশিবাজার জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ইমাম, খতিব ও কমিটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বকশিবাজার জামে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।

সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণের সভাপতি মুফতি জাকির হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন- নির্মাণাধীন কমিটির আহ্বায়ক মো. জামাল নাসির চৌধুরী, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা বেলায়েত, মুফতি আব্দুর রহমান সাদী, জাহাঙ্গীর আলম (মঞ্জুর) ও ড. মো. আশফাকুল রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- বকশিবাজার জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ইমাম ও খতিব থেকে শুরু করে মুসল্লী কমিটির নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছেন একদল সুবিধাবাদী। এরমধ্য দিয়ে বর্তমান মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি মসজিদের সম্প্রসারণের কাজ দ্রুতই শেষ করার আহ্বান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ