রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

কাল রাজধানীর ৬ থানা নিয়ে গঠিত হেফাজতে ইসলামের পল্টন জোনের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার ৬ থানা নিয়ে গঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পল্টন জোনের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ থানা হচ্ছে মতিঝিল, রমনা, শাহবাগ, হাতিরঝিল, ওয়ারী ও পল্টন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহ্বায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি বশির উল্লাহ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ, মুফতি মোহাম্মদ ফয়সাল।

কাউন্সিলে অংশ নিতে দাওয়াত করেছেন মুফতি জুবায়ের রশিদ (যুগ্ম আহবায়ক), মাওলানা আব্দুল্লাহ মাসউদ খান (যুগ্ম আহবায়ক) ও মাওলানা এহতেশামুল হক সাখী (সদস্য সচিব)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ