বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক মুন্নী সাহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

এর আগে শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ জন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেয়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল। রাজধানীর কারওয়ানবাজার আইসিটি ভবন থেকে বের হওয়ার সময় জনতা মুন্নী সাহাকে আটক করে পুলিশে দেয়। এরপর ডিবিতে নেয়া হয় এবং পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

তেজগাঁও থানা সূত্রে জানায়, কাওরানবাজারে একটি ভবনের নিচে তাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ