রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চক বাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গুলশানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।

ওসি আরও বলেন, গোপন সংবাদে বুধবার রাত সোয়া একটায় চকবাজার থানা-পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চক বাজার থানার ওসি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজী সেলিমও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ