বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের ঢাকা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জুনায়েদ গুলজারকে আহ্বায়ক এবং মাওলানা মিরাজ রহমানকে সদস্যসচিব করে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের ঢাকা কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর কাকরাইলে অবস্থিত আল্লাহ রসুল মাদরাসার সভাকক্ষে মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মুফতি জুনায়েদ গুলজারকে আহ্বায়ক; মুফতি আব্দুল গাফফার খান, মাওলানা সাইফুল্লাহ হাবীবী, মাওলানা ইউসুফ মাহমুদী ও মাওলানা রফিকুল ইসলাম আশরাফী প্রমুখকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মিরাজ রহমানকে সদস্যসচিব এবং মুফতি আবুল হাসান কাসেমী ও মুফতি রুহুল্লাহ নোমানীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের ঢাকা কমিটি গঠন করা হয়।

এছাড়া মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা জালালুদ্দিন, মাওলানা মোস্তাফিজুল রহমান, মুফতি শহীদুল্লাহ হাবীবী ও কাজি মামুনুর রশীদ ইউসুফী প্রমুখকে এ কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

সভায় আসন্ন আন্তর্জাতিক মহাসম্মেলনকে সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বৃহত্তর বরিশাল বিভাগের ঢাকাস্থ আলেম-উলামাদের সুসংগঠিত একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বরিশালের কৃতিসন্তান জনাব আবু নসর মুহাম্মাদ রহমাতুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সংগঠনের দায়িত্বশীল মুফতি আবুল কালাম, মাওলানা নেসারুদ্দিন, মাওলানা মোসলেম উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা নুরুল্লাহ আশরাফী, মাওলানা আবদুল জলিল, মাওলানা গোফরান হোসাইন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আইয়ুব আলী, মাওলানা নুরুল কারীম, মাওলানা হাসান আহমেদ, মাওলানা আবদুল্লাহ আল-মামুন, মাওলানা ইলিয়াস রিফাঈ, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবদুল মান্নান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাসুদ বিল্লাহ, কাজী মাওলানা মামুনুর রশীদ খান, মাওলানা আবদুল মালেক কাসেমী, মাওলানা শাহজালাল ও মাওলানা মিরাজুল ইসলামসহ ঢাকায় বসবাসরত বৃহত্তর বরিশালের প্রায় অর্ধশত আলেম-উলামা।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন মহাসম্মেলনের সফল বাস্তবায়ন কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ